মুরাদনগরে ৪৭ পরিবার ও প্রতিষ্ঠানে হাসির ঝিলিক: ধর্মমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ  মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ করছেন, সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী। ছবি : ডেইলি নিউজ

হাফেজ নজরুল : একটুখানি আর্থিক সহায়তা যেখানে বদলে দিতে পারে অসচ্ছল মানুষের দিনলিপি, কিংবা গতি ফেরাতে পারে কোনো সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে—ঠিক তেমনই এক মানবিক মেলবন্ধনের সাক্ষী হলো কুমিল্লার মুরাদনগর।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে ৪৭ জন অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান। ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে এই মানবিক সহায়তার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন, সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী এবং উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সি। 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সুবিধাভোগীদের আনন্দ ভাগাভাগি করে নেন।

কাজী জুন্নুন বসরী বলেন, "সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, বরং একটি মানবিক রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মমন্ত্রীর এই স্বেচ্ছাধীন তহবিল থেকে প্রদত্ত অনুদান কেবল কিছু অর্থ নয়; এটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সরকারের গভীর দায়বদ্ধতার এক অনন্য বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সুশৃঙ্খলভাবে ৪৭টি সুবিধাভোগী পক্ষ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হলে হলরুমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন