নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, মোহাম্মদ এরশাদ মিয়া :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আকতারাইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দোতলা ও তিনতলা বিশিষ্ট নতুন ভবনের চলমান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন টাংগাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের এমপি রবিউল আওয়াল লাভলু হয়েছে। শুক্রবার সকালে আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল আওয়াল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের এমপি রবিউল আওয়াল লাভলু ,
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মনোয়ারা বেগম মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছি। এই নতুন ভবন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে আরও প্রশস্ত করবে বলে আমি বিশ্বাস করি।" তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আলোচনায় আরো উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

