মুন্সিগঞ্জের সিরাজদীখান থানাধীন শেখর নগর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার



মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে, সিরাজদীখান থানাধীন  রাজানগর ইউনিয়ন এলাকা থেকে ৫ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সিরাজদিখান থানাধীন রাজানগর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং শেখরনগর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ইনচার্জের তদারকিতে সঙ্গীয় পুলিশ কর্মকর্তা ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনাকারী দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৫ জন মাদকসেবীকে গ্রেফতারের পর তাদেরকে নির্বাহী মাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তাই দেশের প্রতিটি সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধির মতামত হলো মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবারকে ঠেলে দেয় অনিশ্চয়তা ও দুর্ভোগের দিকে। যার প্রভাব পরে সমাজের শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অতি  জরুরি। তাই এ ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

দেশের বর্তমান পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা সবার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন